ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ২৮ মার্চ ২০২৪
আপডেট: ১৫:২৪, ২৮ মার্চ ২০২৪

এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন "এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল"- এর বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এইজের সম্পাদক সেলিম ওমরাও খান ও সাধারণ সম্পাদক একেএম শরিফূল ইসলাম খান।

রাজধানীর তেজগাঁওয়ে দ্য এশিয়ান এইজের অফিসে আয়োজিত বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসময় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মীর আব্দুল আলিম ও কামাল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি, দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, নাসির উদ্দিন বুলবুল, রাশেদুল হাসান বুলবুল ও আনহার সমশাদ। 

এ সংগঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। একই সাথে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও কল্যানে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়