ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ১ এপ্রিল ২০২৪

বুয়েটে ছাত্র রাজনীতিতে বাধা নেই: হাইকোর্ট

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ ২০১৯ সালে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন জারি করেছিল তা স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৯ সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপ সোমবার স্থগিত করেন হাইকোর্ট। ফলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

এর আগে, সকালে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। এদিন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট করেন। তারপরই এমন রায় দিলেন হাইকোর্ট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়