ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৯ এপ্রিল ২০২৪

লেখক হুমায়ুন আজাদ হ ত্যা র দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রথাবিরোধী লেখক ও বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ। ছবি- সংগৃহীত

প্রথাবিরোধী লেখক ও বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ। ছবি- সংগৃহীত

২০০৪ সালে বইমেলা থেকে ফেরার সময় বাঙালী বুদ্ধিজীবী ও লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলাকারী এবং হ ত্যা মামলায় মৃ ত্যু দ ণ্ড প্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার নাদিয়া জুঁই জানান, ২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্ম ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। জেএমবি নেতা সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ দুপুরে এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়