আই নিউজ ডেস্ক
হিট স্ট্রোকে আরেকজনের মৃ`ত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
দেশে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। দেশের বেশিরভাগ অঞ্চলে বইছে তাপদাহ। এতে বিপর্যন্ত জনজীবন। এরমধ্যে আজ রাজধানীতে হিট স্ট্রোকে আলমগীর শিকদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় গুলিস্তানের রাস্তায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে বেলা ১১টায় চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
নিহত আলমগীর পরিবার নিয়ে যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের পিছনে থাকতেন। মিরপুরে একটি ছাপাখানায় চাকুরি করতেন।
জানা গেছে, বাসে করে হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে গুলিস্তান নামেন আলমগীর। সেখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অ'সু'স্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা দুই পথচারী ও চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃ'ত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পকেটে থাকা এনআইডি কার্ড ও বিভিন্ন ফোন নম্বরের সূত্র ধরে তার নাম পরিচয় জানা গেছে। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























