ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ২৫ এপ্রিল ২০২৪

দেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনাকে ফেরত পাঠাল বাংলাদেশ 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিয়ানমারে চলমান সং'ঘা'ত'কে কেন্দ্র করে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর করেছে বাংলাদেশ। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

মো. শরীফুল ইসলাম বলেন, ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট ত্যাগ করে। এর আগে জাহাজে করে আসা মিয়ানমারের প্রতিনিধিরা ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করেন। সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আসা বিজিপি সদস্যদের কাছে আশ্রয়প্রাপ্তদের হস্তান্তর করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়