ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ২৭ এপ্রিল ২০২৪

রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে নতুন সময়সূচিতে 

ফাইল ছবি

ফাইল ছবি

তীব্র গরমের কারণে গেল সপ্তাহে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামীকাল রোববার ( এপ্রিল) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে তীব্র গরমের কারণে প্রাথমিক বিদ্যালয় পরিচালনার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন।

নতুন সূচি অনুযায়ী, এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর দুই শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট ৮টা থেকে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়