ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২৭ এপ্রিল ২০২৪

গরম থেকে বাঁচতে ঢাকায় কৃত্রিম বৃষ্টির সিদ্ধান্ত 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অতিগরমে অতিষ্ঠ রাজধানীবাসীকে একটু স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিমভাবে বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পানি ছেটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, হিট অফিসারের পরামর্শক্রমে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হবে বলেও জানান তিনি। 

তিনি জানান, পর্যায়ক্রমে রাজধানীর পার্কগুলোতেও এমন বৃষ্টি ছিটানো হবে। এছাড়া উত্তর সিটির ওয়ার্ডগুলোতে প্রতিদিন ৩টি করে বিশুদ্ধ পানি পান করার ভ্যান থাকবে। এ সময় প্রত্যেকটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধ করেন তিনি।

অবৈধভাবে জলধারা, লেক, খাল ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান মেয়র। এদিকে ওয়াটার স্প্রে ছেটানোর সময় আনন্দে আত্মহারা অবস্থায় দেখা যায় শিশু-কিশোরসহ সব বয়সীদের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়