ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ২ মে ২০২৪

এলপিজি সিলিন্ডারের দাম কমল ৪৯ টাকা 

এলপিজি গ্যাস সিলিন্ডার। ছবি- সংগৃহীত

এলপিজি গ্যাস সিলিন্ডার। ছবি- সংগৃহীত

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমানো হয়েছে। ফলে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর নতুন এ ঘোষণা দেয়। 

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৪২ টাকা থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম। ৩ এপ্রিল মার্চ মাসের তুলনায় ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়