নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
পাহাড়ে বা যেখানেই হোক জঙ্গিদের নজরে রাখছে পুলিশ : আইজিপি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ছবি- আই নিউজ
পাহাড়ে বা যেখানেই জঙ্গিরা থাকুক না কেন তাদেরকে সবসময় নজরে রাখছে পুলিশ। তাদের গতিবিধির উপর কঠোর লক্ষ্য রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার সফরে এসে সাংবাদিকদের এমনটিই জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১৮ মে) সকালে মৌলভীবাজারে এসে পৌঁছান আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পরে জেলা পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা 'মৃত্যুঞ্জয়ী' এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি এসময় উল্লেখ করেন— মাননীয় প্রধানমন্ত্রীর 'জিরো টলারেন্স' নীতিতে আমরা সবাই একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, দেশে একসময় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থান হয়েছিল। আজ সকলের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ এ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন বাঙালি পুলিশ সদস্যগণ শুধুমাত্র "থ্রি নট থ্রি" রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে অঙ্গীকারাবদ্ধ।
এসময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























