ইয়ানূর রহমান, যশোর
আপডেট: ১২:০৮, ২৯ মে ২০২৪
এমপি আনার হ/ত্যা: আটক শিমুল ভূঁইয়ার `সেকেন্ড ইন কমান্ড` সাইফুলকে গ্রেপ্তার
ডিবি পুলিশের কাছে গ্রেপ্তারের পর আসামী সাইফুল। ছবি- আই নিউজ
ভারতের কলকাতায় সাংসদ আনোয়ারুল আজিম আনার হ*ত্যা মামলায় জড়িত চরমপন্থি পূর্ব বাংলার নেতা শিমুল ভূঁইয়ার 'সেকেন্ড ইন কমান্ড' সাইফুল আলমকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে নয়টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার আদর্শ মৎস্য হ্যাচারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল মেম্বার সেখানে আত্মগোপনে ছিলেন।
ডিবি পুলিশের দাবী সাইফুল ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইফুল চরমপন্থী শিমুল ভুঁইয়ার 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে পরিচিত। সে যশোরের উদয় শঙ্কর হ*ত্যা, রাকিব হ*ত্যা, সুব্রত হ*ত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামী। সে এসকল হ*ত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শিমুল ভুইয়া আটকের পর সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার আদর্শ মৎস হ্যাচারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।
সে যশোরের একাধিক হ*ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে এসআই মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সাইফুল্লাহ মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিল। সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতো।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























