আই নিউজ ডেস্ক
এমপি আনার হ*ত্যা মামলার আসামী সিয়াম নেপালে আটক
ছবি- সংগৃহীত
ভারতে চিকিৎসার জন্য গিয়ে কলকাতায় খু*ন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হ*ত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
আজ সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আনার হ*ত্যার তদন্ত করতে শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশে রওয়ানা দিয়েছে ডিবি পুলিশ ও এনসিবির একজনসহ মোট চার জনের একটি দল।
তিনি বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হ*ত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এছাড়া, হ*ত্যাকাণ্ড অন্যান্য আসামিদেরও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।
সূত্র জানায়, গত ১৩ মে কলকাতায় আনোয়ারুল আজীমকে হ*ত্যার পর লা*শ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























