আই নিউজ প্রতিবেদক
মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বারের মতো জয়ী হওয়ায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন বলে বৃহস্পতিবার তার স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ৯ জুন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট ২৯৩টি আসনে জয়ী হওয়ায় আগামী ৮ জুন রাত ৮টায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিদেশি নেতাদের মধ্যে রয়েছেন, যারা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে মোদি শেখ হাসিনাকে তার সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এবং সেই আমন্ত্রণ গ্রহণ করা হয়। নির্বাচনে জয়লাভের পর উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বিদেশি নেতা যিনি মোদিকে অভিনন্দন জানান, যা দুই নেতার মধ্যে উষ্ণ ও ব্যক্তিগত সম্পর্ককে প্রতিফলিত করে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























