ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৬ জুলাই ২০২৪

বন্যায় ১৫টি জেলায় ক্ষ*তিগ্রস্ত ২০ লাখ মানুষ 

বন্যার কবলে পড়ে দেশের ১৫টি জেলায় অন্তত ২০ লাখ মানুষ ক্ষতি/গ্রস্ত হয়েছেন। ছবি- হেলাল আহমেদ

বন্যার কবলে পড়ে দেশের ১৫টি জেলায় অন্তত ২০ লাখ মানুষ ক্ষতি/গ্রস্ত হয়েছেন। ছবি- হেলাল আহমেদ

সাম্প্রতিক বন্যায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনীসহ দেশের ১৫টি জেলায় অন্তত ২০ লাখ মানুষ ক্ষতি/গ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।  

শনিবার (০৬ জুলাই) সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজারসহ দেশের ১৫ জেলা জেলা বন্যা আক্রান্ত হয়েছে। ফলে প্রায় ২০ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতিদিনই বন্যা বিস্তৃতি লাভ করছে।

এসময় তিনি জানান, বন্যা আক্রান্ত ১৫ জেলায় এ পর্যন্ত নগদ তিন কোটি ১০ লাখ টাকা, ৮ হাজার ৭০০ টন ত্রাণের চাল, ৫৮ হাজার ৫০০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাবার এবং শিশু খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়