Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৬ জুলাই ২০২৪

সারাদেশে ৩ জন কোটা আন্দোলনকারীর মৃ*ত্যু 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নি/হত আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নি/হত আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ।

কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের ওপর হা/মলার প্রতিবাদে আজ চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগের সং/ঘর্ষে দুইজন নিহ/ত হয়েছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ নামের এক আন্দোলনকারী পুলিশের গুলি/তে নি/হত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মঙ্গলবার (১৬ জুলাই) হা/মলা ও গুলি/তে ৩ জন কোটা আন্দোলনকারীর মৃ/ত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রামে দুইজনের মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। 

চট্টগ্রামে নি*হতদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং অপরজন পথচারী ফারুক। আর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বলেন, “নি/হতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আমরা মৃ/ত্যুর তথ্য পেয়েছি। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।”

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়