ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৫ জুলাই ২০২৪

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার 

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। 

বুধবার দিবাগত ২৫ জুলাই রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এ কারণে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়