ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২৭ জুলাই ২০২৪

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক। ছবি- সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক। ছবি- সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ঢাকার তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। তাঁরা হচ্ছেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডিবি কমিশনার হারুন অর রশীদ বলেন, তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে।

আই নিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়