ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২৮ জুলাই ২০২৪
আপডেট: ১৩:০৮, ২৮ জুলাই ২০২৪

নেট চালু হচ্ছে আজ, সবাইকে দেওয়া হবে ফ্রি ৫ জিবি ইন্টারনেট

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিগত ১০ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার অর থেকে মোবাইল ইন্টারনেট পাওয়া যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি তিন দিনের জন্য দেশবাসীকে ৫জিবি ফ্রি ইন্টারনেট সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

রোববার সকালে রাজধানীর বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী পলক। 

এর আগে গত ১৭ জুলাই দেশে কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত রূপ ধারণ করলে মোবাইল ইন্টারনেট শাটডাউন করে দেয় সরকার। তখন জুনাইদ আহমেদ পলক বলেছিলেন- দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে স্বার্বিক নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। 

এদিকে এর পরেরদিনই ১৮ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ভবন আন্দোলনকারীদের হামলার শিকার হয়। এসময় এতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। ওই দিন রাত ৮টার দিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কর্মকর্তারা জানান, আগুনের কারণে ব্যান্ডউইথের ৩০-৪০ শতাংশ সরবরাহ কমে যেতে পারে, যার ফলে কিছু ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেকের ইন্টারনেট ধীরগতির রয়েছে।

যদিও তখন ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা জানান, এর ফলে আংশিক ইন্টারনেট ট্রাফিক ব্যাহত হবে। আর এর এক ঘণ্টা পর থেকেই সারা বাংলাদেশ ইন্টারনেট বিহীন হয়ে যায়। অবশেষে, ১০ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার পর রোববার (২৮ জুলাই) মোবাইল নেট চালুর কথা জানাল সরকার। 

এর আগে গত ২৩ জুলাই থেকে রাজধানী ঢাকাসহ কিছু এলাকায় সীমিত হারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ইন্টারনেট চালু হলেও ধীর গতির কারণে স্বাভাবিক কাজকর্ম করতে বেগ পেতে হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা-প্রতিষ্ঠানগুলোকে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়