ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ৩১ জুলাই ২০২৪

বুধবার বিকেলে থেকে খুলছে ফেসবুক, ইউটিউব  

ফাইল ছবি

ফাইল ছবি

ফেসবুক কতৃপক্ষের সঙ্গে দীর্ঘসময় ভার্চুয়াল বৈঠকের পর বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের আইসিটি বিভাগ। বুধবার (৩১ জুলাই) বিকেল থেকে ফেসবুক, ইউটিউব সাধারণ ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে সরকারের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছিলেন।

দেশে কোটা আন্দোলনের জের ধরে প্রায় ১৩ দিন ধরে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দেশের সাম্প্রতিক সাম্প্রতিক সহিং/সতার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটকের ভূমিকা নিয়ে এক চিঠিতে প্রশ্ন তুলেছিল সরকার। সেই চিঠিতে ফেসবুক সাড়া না দিলেও বুধবার অনলাইনে বৈঠকে বসেছে প্রতিষ্ঠানটি।

এই বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ অনলাইনে যোগ দিয়েছে।

সরকারের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন গত ১৮ জুলাই থেকে দেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট চালু হলেও স্বাভাবিক প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্ভব হচ্ছে না।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়