কইন্যা-নারীদের হাট উদ্বোধন
২১:০১ ০৮ মার্চ, ২০২২
চুরির প্রতিবাদ ও থানায় জিডি করায় খাসিয়া যুবককে বেধড়ক মার
কয়েকদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের কালেঞ্জী খাসিয়া পুঞ্জির জুম থেকে পান চুরির প্রতিবাদ করায় ও কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিহিংসায় খাসিয়া এক যুবককে একা পেয়ে বেধড়কভাবে পেটাল পান চোর দুই ভাই।
২০:২১ ০৮ মার্চ, ২০২২
মৌলভীবাজারের আকাশে ঘুড়ি উৎসব
কচ্ছপ ঘুড়ি, ঈগল ঘুড়ি, ডলফিন ঘুড়ি, বাঘ ঘুড়ি, ব্যাটম্যান ঘুড়ি, চিল ঘুড়ি। সোমবার (৭ মার্চ) নানা জাতের আর নানা রঙের ঘুড়ি উড়েছিলো মৌলভীবাজারের আকাশে। ঘুড়ি-নাটাইয়ের দুরন্ত উৎসবে সেজেছিলো মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। তাতে যোগ দেন ছেলে-বুড়ো, শিশু-কিশোর, নারী-পুরুষ নানা শ্রেণী পেশার মানুষ।
২৩:৫৯ ০৭ মার্চ, ২০২২
বড়লেখায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার
মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে সুবোধ চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ৯ হাজার ৮৪২ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল (০৬ মার্চ) রোববার রাতে তাকে এ জরিমানা করা হয়।
১৯:৪৫ ০৭ মার্চ, ২০২২
সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঐ সেবা প্রদান করা হয়। এতে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার কাজে সহায়তা করেছেন।
১৬:০৭ ০৭ মার্চ, ২০২২
কমলগঞ্জের দলই চা বাগানে পাতা চয়ন শুরু
উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে চা পাতা চয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন দলই বাগানে চা পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানি লিমিটেড এর দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।
১৫:৪৯ ০৭ মার্চ, ২০২২
নানা আয়োজনে কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
১৫:৩১ ০৭ মার্চ, ২০২২
কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
১৪:২৩ ০৭ মার্চ, ২০২২
মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
১৩:৫৯ ০৭ মার্চ, ২০২২
‘শেখ হাসিনাকে হত্যা করে দেশকে পাকিস্তানের কনফেডারেশন বানাতে চায়’
জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ বলেছেন, যারা জয় বাংলা স্লোগানকে বাংলাদেশ জিন্দাবাদে পরিণত করেছিলো, যারা বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদে পরিণত করেছে তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। কারণ তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দেশকে পাকিস্তানের কনফেডারেশন করতে চায়।
১৩:২০ ০৭ মার্চ, ২০২২
মৌলভীবাজারে তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারে তথ্য অধিকার অধিকার বিষয়ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২:৫৭ ০৭ মার্চ, ২০২২
চাঁদনীঘাটে বসবে ‘কইন্যা-নারীদের হাট’
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বসবে ‘কইন্যা-নারীদের হাট’।
১২:৪৩ ০৭ মার্চ, ২০২২
মৌলভীবাজারে সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বাসায় হামলা
মো. ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা (৪৫) অভিযোগ করেন, রোববার (৬ মার্চ) রাত ৮ টার দিকে মৌলভীবাজার জেলা শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্বাবধাক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।
০১:০৯ ০৭ মার্চ, ২০২২
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার পৌরসভার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১:৫৮ ০৬ মার্চ, ২০২২
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলা পরিষদের অনুষ্ঠান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে শনিবার (৫ মার্চ) সন্ধ্যারাতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
১৮:৪৪ ০৬ মার্চ, ২০২২
শেরপুরে সর্বস্ব হারানোর আশঙ্কায় মানববন্ধন
‘সরকারের উন্নয়নের বিপক্ষে নই আমরা’ স্লোগানকে ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিক্স-লেন রাস্তা নির্মাণে শেরপুর বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকার বৃহত্তর জনগোষ্ঠী, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতভিটা অধিগ্রহনের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
১৫:০৫ ০৬ মার্চ, ২০২২
উৎসবের দ্বিতীয় দিনে লিটল থিয়েটারের নাটক ‘ভাইবে রাধারমণ’ মঞ্চায়ন
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে ‘ভাইবে রাধারমণ’ মঞ্চস্থ করেছে সিলেটের লিটল থিয়েটার। আজ রোববার (৬ মার্চ) রেপার্টরি থিয়েটার নাটক মঞ্চায়ন করবে।
১২:৫৩ ০৬ মার্চ, ২০২২
কমলগঞ্জে অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালারায়বিল গ্রামে দুদিনব্যাপী মহাসংকীর্তন শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। এতে চন্দ্র মোহন সিংহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণিপুরি গায়ক, বাদকরা কীর্তন পরিবেশন করবেন। দেশের বাইরের বরেণ্য শিল্পীরাও এতে অংশ নেন। ঐতিহ্যবাহী মণিপুরি পালাকীর্তনের ৯টি পালায় শ্রীকৃষ্ণের লীলা, গুণকীর্তন সংস্কৃত, ব্রজবুলি, বাংলা ও মণিপুরি ভাষায় অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৪ মার্চ) থেকে শুরু হয়েছিল এ কীর্তনটি।
২২:৪৫ ০৫ মার্চ, ২০২২
কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
২১:৫৬ ০৫ মার্চ, ২০২২
সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিকদের হেয় করার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের বিভিন্ন গ্রেডে সরকারি চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে চা-শ্রমিক সম্প্রদায়কে হেয় করার অভিযোগ ওঠেছে। চা শ্রমিকদের ‘কুলি’ সম্বোধন করে ছাপানো প্রশ্নের প্রতিবাদ করেছে সচেতন চা শ্রমিক ছাত্র ও যুবকরা।
১৬:১৩ ০৫ মার্চ, ২০২২
হবিগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন
১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ শহরের প্রধান সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কোর্ট মসজিদ মাঠে সড়কের উদ্বোধন করা হয়।
১৫:২১ ০৫ মার্চ, ২০২২
মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু নাট্য ওসাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস।
১৩:৫৩ ০৫ মার্চ, ২০২২
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি প্রতিযোগিতা
মৌলভীবাজারের সোস্যাল গ্রুপ "ইউনিটি অব সুলতানপুরি"র উদ্যোগে গত ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উন্মুক্ত থাকায় নিজ পরিবারসহ এতে অংশ নেন স্থানীয় অনেক মানুষ। আয়োজকরা জানান, গ্রুপটি পারিবারিক থাকলেও এ ধরনের প্রতিযোগিতায় যেন সবাই অংশ নিতে পারেন সে ব্যবস্থা তারা করে রেখেছেন।
০৭:৪৮ ০৫ মার্চ, ২০২২
চা শ্রমিকদের ‘কুলি’ বলায় প্রতিবাদ
শুক্রবার (৪ মার্চ) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ভুল তথ্য ও চা শ্রমিকদের হেয় করে ছাপানো প্রশ্নের প্রতিবাদ করেছে চা শ্রমিক ও শ্রমিক সন্তানরা। প্রশ্নের দায়িত্বে থাকা ব্যক্তির শাস্তি এবং ভুলের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা না করলে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দরা।
২২:২৭ ০৪ মার্চ, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব




































