ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ২০:০৫, ১৭ আগস্ট ২০২১

৩৩৩-এ কল দিয়ে করোনাকালীন সহায়তা পেলেন মৌলভীবাজারের ৩৭৭৪ পরিবার

সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে দেওয়া হয়েছিলো লকডাউন। এমন অবস্থায় অব্যাহত ছিলো সরকারের করোনাকালীন সহায়তা বিতরণ। ৩৩৩ নম্বরে কল দিয়ে করোনাকালীন এ সহায়তা পেয়েছেন মৌলভীবাজারের ৩ হাজার ৭৭৪ পরিবার।

মঙ্গলবার (১৭ আগস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপিত বিধি নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদানে বর্তমান সরকার বদ্ধপরিকর। এরূপ পরিস্থিতিতে মানবিক সহায়তার পাশাপাশি ৩৩৩ নম্বরে অনুরোধকারীদের খাদ্য সহায়তা প্রদান বর্তমান সরকারের আরও একটি অনন্য উদ্যোগ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল হতে ১৬ আগস্ট পর্যন্ত মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় ৩৩৩ নম্বরে কল সংখ্যা প্রায় ৪ হাজার। এর মধ্যে থেকে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ প্রাপ্ত কলের ভিত্তিতে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৭৭৪ টি পরিবার এবং ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবন, সাবান ইত্যাদি।

আইনিউজ/শাফায়াত/এসডি

আইনিউজ ভিডিও-

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়