ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ২০ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৭, ২০ আগস্ট ২০২১

কারবালার শোকে শ্রীমঙ্গলে পালিত হলো পবিত্র আশুরা

আজ ১০ মহরম পবিত্র আশুরা। কারবালার শোকাবহ দিনটিকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যতার সাথে আশুরা পালিত হয়েছে সারাদেশে।

বিগত বছরগুলোর মতো এবারও শ্রীমঙ্গলের উত্তরসুরে পাক পাঞ্জাতন মোকামে আশুরা পালন করা হয়েছে। 'হায় হাসান! হায় হোসেন' ধ্বনি তুলে করুণ আর্তনাদের জারি গান গেয়ে কারবালার শোকাবহ ঘটনাটিকে তুলে ধরেন আয়োজকেরা।

পাক পাঞ্জাতন মোকারমের অন্যতম পৃষ্টপোষক মীর শহীদ কনা বলেন, পাক পাঞ্জাতন মোকামে প্রায় ছয়শ' বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা পবিত্র আশুরা পালন করে এসেছেন। এর ধারাবাহিকতায় বর্তমানে আমরা পবিত্র আশুরা পালন করছি।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে আশুরায় তাজিয়া মিছিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত করে স্বল্প পরিসরে দিনটি পালিত হচ্ছে।

আইনিউজ/পিডি/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়