Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৫, ৭ নভেম্বর ২০২২

কামাল হ ত্যা : ১৫ ঘণ্টায়ও মামলা হয়নি, রহস্য উদঘাটনে তৎপর পুলিশ

বিএনপি নেতা আ ফ ম কামাল (ডানে)

বিএনপি নেতা আ ফ ম কামাল (ডানে)

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হ ত্যা র ১৫ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি! ঘটনায় এখনো কাউকে গেপ্তারও করা হয়নি। যদিও পুলিশ প্রশাসন জানিয়েছে, হ ত্যা কা ণ্ডে র রহস্য উদ্ঘাটনের পুলিশ তৎপর রয়েছে।

বিএনপি নেতা কামালের হ ত্যা কা রী দের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (৬ নভেম্বর) রাত নয়টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছু রি কা ঘা তে হ ত্যা করা হয়  আ ফ ম কামালকে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। নগরের সুবিদবাজার এলাকায় থাকতেন আ ফ ম কামাল।

সোমবার সকাল থেকে নিহতের মরদেহের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে আ ফ ম কামালের মরদেহ। পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানায় পুলিশ।

এদিকে আ ফ ম কামালের মরদেহ দাফনের পর বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির সিলেট জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, রোববার রাতে বড়বাজার এলাকায় নিজের প্রাইভেটকারে বসা ছিলেন কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে ছু রি কা ঘা ত করে পালিয়ে যায়। এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর তার মৃ ত্যু হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর বিএনপি। ওসমানী মেডিকেলের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী নানা স্লোগান তুলে মিছিল করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

তারা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এরপর নগরীতে লাঠি হাতে মিছিল করে নেতা-কর্মীদের একটি অংশ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়