ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২০:৫১, ২৯ মে ২০২২
আপডেট: ২০:৫২, ২৯ মে ২০২২

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সকাল ১০টার দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ এরর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার গেরারুক এলাকার মৃত নুরুল হুদার ছেলে নুর আবজল আহমেদ রাজীব (২৪) ও ডুলনা এলাকার আব্দুল বারিকের ছেলে আব্দুর রশিদ (৩০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ