মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫১, ২৫ এপ্রিল ২০২১
খুলেছে দোকানপাট-শপিং মল, বেড়েছে মানুষের ভিড়
দোকানে ক্রেতাদের ভিড়
লকডাউনের কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর খুলেছে দেশের সকল দোকানপাট ও শপিং মল। রোববার সকাল থেকে মৌলভীবাজারেও দোকান ও শপিং মল খুলেছেন ব্যবসায়ীরা। আর এই সুযোগে রাস্তায় ও দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়।
রোববার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে পারবেন ক্রেতারা। এমনটাই জানানো হয়েছিল গত ২৩ এপ্রিলের দেয়া বিজ্ঞপ্তিতে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা ভালোভাবেই দেখা গেছে।....বিস্তারিত
সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় প্রতিটি সড়কে মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত যান ও রিকশা-অটো রিকশার চলাচল বেড়েছে। স্বাস্থ্যবিধি সম্পর্কিত সরকারি নির্দেশনা অনেকেই মানছেন না। ফলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
কিন্তু মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার বিশেষ ঘোষণা আসে সরকারের তরফ থেকে। শুধু তাই নয় আগামী ২৮ এপ্রিলের পর থেকে চলমান বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।....বিস্তারিত
তবে ২৮ এপ্রিলের পর স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।’....বিস্তারিত
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন করোনা রোগী মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৯২২ জনকে।....বিস্তারিত
রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























