নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৪, ২৫ এপ্রিল ২০২১
‘স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন’
কঠোর লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। তবে আগামী ২৮ এপ্রিলের পর থেকে তা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু তখন গণপরিবহনসহ সকল স্থানে স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে।
রোববার (২৫ এপ্রিল) নিজ বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।’
এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব।....বিস্তারিত
এছাড়া লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে এমনটাই জানান তিনি।....বিস্তারিত
আর গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে। শনিবার (২৪ এপ্রিল) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।.... বিস্তারিত
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























