নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৩, ২৪ এপ্রিল ২০২১
‘গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে’
ফাইল ছবি
চলমান লকডাউনের পরে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। এক্ষেত্রে গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
শনিবার (২৪ এপ্রিল) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
রেলপথ মন্ত্রী বলেন, সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
তিনি আরো বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে।
এর আগে শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালু করা হবে। তবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।....বিস্তারিত
প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে।....বিস্তারিত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























