ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫৪, ২৫ এপ্রিল ২০২১

দেশে করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ১০১ জন। ফলে মোট মৃত্যু ১১ হাজার ছাড়াল। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৯২২ জনকে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। অন্যদিকে  মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে।  

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৩০১ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জনে।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

এদিকে সোমবার থেকে দেশে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে। তবে চলমান থাকবে দ্বিতীয় ডোজ।....বিস্তারিত 

দেশে করোনাভাইরাসে সংক্রমণ রোধে চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিলের পর থেকে শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু তখন গণপরিবহনসহ সকল স্থানে স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়