নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৯, ২৫ এপ্রিল ২০২১
সোমবার থেকে দেশে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ
আগামীকাল সোমবার থেকে দেশে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে দ্বিতীয় ডোজ চলমান থাকবে।
রোববার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল সোমবার থেকে সারাদেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ প্রয়োগ বন্ধ করা হবে। তবে করোনা টিকার দ্বিতীয় ডোজ সূচি অনুযায়ী প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে করোনার টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সেই কার্যক্রম গণহারে শুরু হয়।
শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























