ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৫, ২৩ এপ্রিল ২০২১

রোববার থেকে দোকানপাট-শপিংমল খোলা রাখা যাবে

ফাইল ছবি

ফাইল ছবি

লকডাউনের মধ্যেই খুলছে দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার থেকে (২৫ এপ্রিল) দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।

শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে দুই দফায় সারাদেশে কঠোর ‘লকডাউন’ চলছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।

আইনিউজ/আরডি/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়