ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৪২, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ১২:৫০, ৬ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৬ জন

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। শনাক্তের হার ৫ শতাংশ। এ নিয়ে মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত  ৮ হাজার ১১৬ জন।

বুধবার (৬ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য। গত ২৪ ঘণ্টায় ৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ৪ জন। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশে।

নতুন শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী, বাকি একজন কুলাউড়া উপজেলার। এ পর্যন্ত জেলায় মোট ৮১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। তাদের ৩ জন শ্রীমঙ্গলের, ৮ জন কুলাউড়ার। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২২৯ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক

নৌকার প্রার্থী কেন্দ্র দখলের পায়তারা করছেন, আশঙ্কা শ্রীমঙ্গলের স্বতন্ত্র প্রার্থীদের

কারচুপি নয়, নৌকা মার্কাকে বিজয়ী করতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন ভানু লাল রায়

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ