মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:২৪, ৭ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে `অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন` শীর্ষক মতবিনিময়
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট সিলেটের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে "অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর (বৃহস্পতিবার) মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স হলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
প্রিপ ট্রাস্টের সদর উপজেলা কর্মসূচি ব্যবস্থাপক সোহেল আহমেদের উপস্থাপনায় আলোচনার শুরুতেই `অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প' মৌলভীবাজারের সমন্বয়ক মর্জিনা আক্তার প্রকল্প সম্পর্কিত তথ্যাবলী এবং মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, তথ্য আপা প্রকল্প কর্মকর্তা সিফাত-ই-মনজুর, এডভোকেট সুরাইয়া খাতুন, এডভোকেট ফারহানা চৌধুরী, এফআইআরডিবির নির্বাহী পরিচালক ইয়াহিয়া বেলাল, সংস্কৃতি কর্মী শিক্ষক মাধুরী রায় প্রমুখ।
সভায় বক্তাগণ রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ কার্যকরী করার বিষয়ে আলোকপাত করেন। মতবিনিময় সভায় মহিলা ইউপি সদস্যগণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর অনুরোধ জানান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























