এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ার কাদিপুরে নৌকার প্রার্থী বদল, নতুন প্রার্থী জাফর
নতুন প্রার্থী জাফর আহমদ গিলমান।
মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বদল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইউপি নির্বাচনে উপজেলার কাদিপুরে আগের প্রার্থী ছালিক আহমদের নাম প্রত্যাহার করে জাফর আহমদ গিলমানকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকায় উপজেলার কাদিপুর ইউনিয়নে ২০১৬ সালে নির্বাচনে জামানত হারানো দলীয় বিদ্রোহী প্রার্থী ছালিক আহমদকে মনোনয়ন দেওয়া হয়। ছালিক আহমদ ছাড়াও এই ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর।
ছালিক আহমদের মনোনয়ন খবর পাওয়ার পর মনোনয়ন বঞ্চিত বাকি দুইজনের সমর্থক ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও ছালিক আহমদ রজনীগন্ধা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করেন। ওই নির্বাচনে তিনি ১১৩ ভোট পেয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলের কেন্দ্রের মনোনয়ন বোর্ডকে অবহিত করেন গত বুধবার। এরপর বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ার কাদিপুরে নৌকার প্র্রার্থী হিসেবে জাফর আহমদ গিলমানের নাম ঘোষণা করেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মোবাইলে জানান, উপজেলার কাদিপুরে ছালিক আহমদের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে জাফর আহমদ গিলমানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি
কামারচাকে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজ শুরু
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























