মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৩৫, ৪ নভেম্বর ২০২১
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার (ভিডিও)
বিদেশ পালাতে চেয়েছিলেন কমলগঞ্জের আলোচিত ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলী। কিন্তু ঢাকার কমলাপুরে মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশের হাতে ধরা পরেন তিনি। বৃহস্পতিবার ভোরে এক অভিযানে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মুজাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আজ (বৃহস্পতিবার) ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলীসহ এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তফাজ্জল আলীর কাছ থেকে পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকেট, মোবাইল ফোন, চারটি বিদেশিসহ পাঁচটি সীম কার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। সে বিদেশ পালিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট খবর: কমলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নাজমুল হাসানের সাথে তফাজ্জল আলী গংদের দীর্ঘদিন ধরে চৈত্রঘাট বাজার, বালু ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট খবর: কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় উত্তেজনা
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে ৯-১০ জনের সংঘবদ্ধ দল হামলা করে ব্যবসায়ী নাজমুল হাসানের উপর।এসময় এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে যায়।
ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতে নাজমুল মারা যান। নিহত নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
আইনিউজ ভিডিও
কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ
মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন কমলগঞ্জের নাজমুল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























