কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুস সালাম নামের এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী। সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে। সে পুলিশ কনস্টেবল পদে চাকরী করে ও আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) গোপনে বিয়ে করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও অনশনরত ওই নারী নাসিমা আক্তার সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেন নারী। অনশনে বসা ওই নারী আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী। তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ের পর থেকে সে তাকে ভুলিয়ে-ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে। একপার্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হলেও সালাম ওই নারীকে বিয়ে করতে চাননি। পরে ওই নারী আব্দুস সালামের বিষয়ে তার তৎকালীন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন অবস্থায় রয়েছে।

এরই মধ্যে গোপনে শুক্রবার (৫ নভেম্বর) উপজেলা ইসলামপুর এলাকায় বিয়ে ঠিক করেন সালামের পরিবার। বিয়ের খবর পেয়ে নিজের অধিকার আদায়ে বিয়ের দাবিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা।
বৃহস্পতিবার সরেজমিনে গেলে অনশনে থাকা নাসিমা আক্তার বলেন, ‘আব্দুস সালামের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রী যাপনও করেছে। আমার পূর্বের স্বামীকেও তার কথায় ডিভোর্স দিয়েছি। এখন গোপনে বিয়ে করতে দিন তারিখও ঠিক করেছে। সে তাকে বিয়ে করার জন্যই তিনি তার বাড়িতে এসেছেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, বাড়িতে প্রবেশের পর তাকে সালামসহ তার ভাবিরা মিলে মারধর করেন।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সালামের বাবা ও দুই ভাবি জানান, সালাম এই মেয়েকে বিয়ে করতে রাজি নন। তাই তারা অন্যত্র বিয়ে ঠিক করেছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে মেয়েটি হঠাৎ করে এসে গালমন্দ শুরু করে বাড়ির সামনে বসে আছে।
স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। কিন্তু সালাম এ বৈঠকের রায় মানেনি। এখন আর আমাদের কিছু করার নেই।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪
কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার
শ্রীমঙ্গলে নারী খুন | Srimangal | Murder | Moulvibazar | Eye News
এবার সত্যি সত্যি বাজারে এলো উড়ন্ত বাইক, বিক্রি শুরু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























