ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:২৩, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:২৪, ১৬ নভেম্বর ২০২১

দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ

সারাদেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়। পরে মসজিদের সামনে থেকে শুরু করে চৌমোহনা চত্বরসহ চাঁদনীঘাট পর্যন্ত দ্রব্যমূল্যে বেড়ে যাওয়ায় প্রতিবাদী লিফলেট বিতরণ হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। 

এছাড়াও ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেম মাতুক, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিন বক্স, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী।

লিফলেট বিতরণে আরও ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, শ্রমিকদল নেতা আজিজুল হক সেলিম প্রমুখ।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

কোথায় কত বাড়লো বাস ভাড়া

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়