ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া

প্রকাশিত: ২১:২৫, ১৭ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৪৩, ১৭ নভেম্বর ২০২১

কুলাউড়ায় বহিষ্কার হলেন ৯ চেয়ারম্যান পদপ্রার্থী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ ইউনিয়নের ৯ বিদ্রোহী পার্থীকে বহিষ্কার করল কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার (১৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম সাক্ষরিত প্যাডে বিদ্রোহী পার্থীদের বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।

বহিষ্কৃতরা হলেন বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট, ভাটেরা ইউনিয়নের এ কে এম নজরুল ইসলাম ও কামাল ইবনে শহীদ চৌধুরী, কুলাউড়া ইউনিয়নের নার্গিস আক্তার বুবলী ও শাহাদাৎ হোসেন চৌধুরী, টিলাগাঁও ইউনিয়নের আব্দুল মালিক, শরীফপুর ইউনিয়নের মো. খলিলুর রহমান, কর্মদা ইউনিয়নের মুহিবুল ইসলাম আজাদ ও মো. মছলু আমীন।

আগামী ২৮ অক্টোবর উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়