কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ৩৯৫ লিটার চোলাই মদসহ আটক ৪
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯ অভিযান চালিয়ে ৩৯৫ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের ফাঁড়ি বাম্বুতল এলাকা থেকে মৃত মাধব তন্তুবাই এর স্ত্রী সাথী রানী তন্তুবাই এর বসতঘর থেকে ৩৯৫ লিটার দেশীয় চোলাই মদ (ওয়াশসহ), ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড, নগদ ৪৮১৫ টাকা উদ্ধার করে।
এ সময় মাজদিহি চা বাগানের সন্টু বাউরী (৩২), প্রদীপ চাউরা (২৮), বাবু লাল (৬০) ও মৃর্ত্তিঙ্গা চা বাগানের রাম গৌবিন্দ (৬০) কে গ্রেফতার করে। এ সময় সাথী রানী তন্তুবাই (৪২) কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪(খ)/৩৭/৪১ ধারা মূলে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়াসদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৪ জন আসামীকে শুক্রবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব
চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























