ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:১২, ২২ নভেম্বর ২০২১

মৌলভীবাজারে ঢিমেতালে চলছে পরিবহন ধর্মঘট

মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি- বিষ্ণু দেব

মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি- বিষ্ণু দেব

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মৌলভীবাজারে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে অনেক বাস চলাচল করছে। 

সোমবার (২২ নভেম্বর) ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট হলেও মৌলভীবাজার জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল করতে দেখা যায়। শহরের ঢাকা বাসস্ট্যান্ড, বেরিরপার বাসস্ট্যান্ড ও চাঁদনীঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে ও পৌছতে দেখা যায়। 

ঢাকা বাসস্ট্যান্ড থেকে ভৈরব, ঢাকা সহ অনান্য গন্তব্যে বাস চলাচল করছে। শহরের বেরিরপার থেকে মৌলভীবাজার-শেরপুর রুটে  বাস চলাচল করেছে। চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে সকালে বাস ছেড়েছে এবং পৌছেছে। বাস চলাচল করলেও তা ছিল হাতেগোনা। অল্প কিছু বাস চললেও তাতে বাড়া বেশি নেয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন অফিসগামী যাত্রীগণ দূর্ভোগে পড়েছেন। অনেকে ছোট-ছোট যানবাহন দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

হবিগঞ্জের উদ্দেশ্যে বের হওয়া যাত্রী সবুজ মিয়া আইনিউজকে বলেন, আমরা সাধারণ জনগনকে জিম্মি করে বিভিন্ন মহল তাদের দাবি-দাওয়া পূরণের চেষ্টা করছে। আমরা এগুলো থেকে মুক্তি চাই।

চাঁদনীঘাট বাস-মিনিবাস গ্রুপ কমিটির চালক সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী আইনিউজকে বলেন ‘আমি রাতে জানতে পেরেছি আজ বাস ধর্মঘট। আমরা জেলা কমিটির নির্দেশনায় বাস বন্ধ রেখেছি।' 

মৌলভীবাজার জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও বিনা প্রতিদ্ধন্ধিতায় ঘোষিত কমিটি বাতিল করা এবং মনোনয়ন ফি বাবত আদায় করা টাকা ফেরত দেওয়া; সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: বি-১৪১৮) নেতাদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে সব ধরনের গাড়ি পার্কের ব্যবস্থা করা।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডি

বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

তিনদিন পর মিলল নিখোঁজ ছোট বোনের লাশ

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়