ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:০২, ২২ নভেম্বর ২০২১

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মৌলভীবাজার বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ–সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এম. এ মুকিত এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বিক্ষোভ সমাবেশ সঞ্চলনা করেন মুহিতর রহমান হেলাল।

বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এড. বকসি জুবায়ের, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, সহ- সভাপতি আব্দুর রশিদ, সহ- সভাপতি ইয়ায়র আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা শহিদ আহমেদ জুনেদ, আবুল কালাম, জেলা সেচ্ছাসেবক দেল সভাপতি বাবু স্বাগত কিশোর দাশ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, পৌর বিএনপির নেতা মোঃ আহাদ, মো: আজাদ আহমদ,  এইচ এম শফিক, মাসুম আহমদ, দুলাল আহমদ, শামীম আহমদ, জেলা জেলা ছাত্রদলের সাবেক নেতা নিশাত আহমদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল আহমেদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের তাজুদ, আতিক সুমন সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

 

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী

তিনদিন পর মিলল নিখোঁজ ছোট বোনের লাশ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়