বিষ্ণু দেব, বড়লেখা থেকে
আপডেট: ১২:০৩, ২৪ নভেম্বর ২০২১
৩৩৩ নম্বরে কল দিয়ে বড়লেখায় বন্ধ হলো বাল্যবিবাহ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৩৩৩ নম্বরে কলে অভিযোগ পেয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বাল্যবিবাহ। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়ষ্ক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর নির্দেশনায়, এসিল্যান্ড মো. জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর মাধ্যমে ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন। উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করে। উপজেলায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে সিলেট থেকে রওয়ানা হওয়া বরপক্ষ পালিয়ে যায়।
ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মেয়েকে বিয়ে দিবেন না এই মর্মে উপস্থিত সকলের সামনে ছাত্রীর পিতা-মাতা লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় করার সময় স্থানীয় বিট পুলিশের সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী আইনিউজকে বলেন, ৩৩৩ -এ অভিযোগ আসলে সংশ্লিষ্ট বিট পুলিশ ও এসিল্যান্ডকে বলেছি বিয়ে বন্ধ করতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের ৩৩৩ কার্যকর এবং কাজ হচ্ছে। অভিযোগ আসার ৩০ মিনিটের মধ্যে ম্যাজিস্ট্রেট-পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সহ সবার কাছে জানানো আছে এধরনের খবর পেলে তাঁরা যেন আমাদের জানান। আমরা বাল্যবিবাহ বন্ধ করার জন্য সবসময় সচেষ্ট আছি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মো. জাহাঙ্গীর হোসেন আইনিউজকে বলেন, ৩৩৩ তে অভিযোগ আসে একটা বাল্যবিবাহ হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সেখানে গিয়ে দেখলাম বিয়ের সবকিছু রেডি। বর কাছাকাছি চলে আসলে আমাদের খবর পেয়ে আসে নাই। পরে আমরা আইনানুগ ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করি। মেয়ের বাবা-মা অঙ্গিকার করেন ১৮ বছর হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেন না।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডি
সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা
মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ
‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























