নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গত বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা-পুত্র হলেন মো. সফিক মিয়া (৫৫) ও তার পুত্র শেখ রাফিজুল ইসলাম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গকুলনগর গ্রামের সফিক মিয়ার সাথে একই গ্রামের আব্দুস শহীদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যার দিকে সফিক মিয়া মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ আব্দুস শহীদ, তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলে সোয়েব, আতিক, বদরুল, আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সফিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় তার ছেলে রাফিজুল ইসলাম তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। হামলাকারীরা পিতাপুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
- আরও পড়ুন- কামারচাকে প্রার্থী বদল, শেখ হাসিনার চিঠি
আহত সফিক মিয়ার আরেক ছেলে মো. মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ আব্দুস শহীদ তার স্ত্রী তাহেরা বেগম, তার ছেলেরা ও আজমত উল্লাহর ছেলে ইয়াসিন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার বাবা ও ভাইয়ের উপর হামলা করেন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছিল। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























