নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৫৩, ২৬ নভেম্বর ২০২১
মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক উৎসব
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। গত ২৩ থেকে ২৫ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে আয়োজন করা হয়েছে এই উৎসব।
মৌলভীবাজারে এ সাংস্কৃতিক উৎসবে ছিলো মোট ৫টি পর্ব- নবান্নের অনুষ্ঠান, বাউল শিল্পীদের নিয়ে গানের আসর, তৃণমূল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা এবং প্রবীণ সঙ্গীতশিল্পীদের নিয়ে অনুষ্ঠান।অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন শিল্পীরা, পুরনো শিল্পীদের সাথে যুক্ত হয়েছে নতুন শিল্পীর মুখ।
এ সাংস্কৃতিক উৎসবের বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরো বেগবান করতে এই উৎসব আয়োজন করেছি। আগামী ডিসেম্বর মাসেও আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে, আমরা সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।
অনুষ্ঠান আয়োজক দলের সদস্য ও মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা জানান, দর্শক ও শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছি, তিনদিনের এ উৎসবে আমরা ৫০ জনেরও বেশি শিল্পীকে যুক্ত করতে পেরেছি। পরবর্তীতে আমাদের আরও বড় পরিকল্পনা রয়েছে যেখানে আরো নতুন শিল্পীরা যুক্ত হবেন।

তিনদিনের এই বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, বিভিন্ন অফিসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গরা
প্রথম দিনের নবান্ন আয়োজন
প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, রুহেল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম মাসুদ, পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে প্রথম দিনের নবান্ন আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
অতিথিরা প্রত্যেকেই বক্তব্যে জানান, করোনার দুঃসময় কাটিয়ে আবার নতুন করে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে, মানুষের মানবিক মূল্যবোধের জায়গা তৈরি করতে হবে।

বক্তব্যের পরপরই শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও আমন্ত্রিত দল হিসেবে মৌলভীবাজার শিশু একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে।

আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন আইরিন মুন্নী ও শহীদুল ইসলাম অভি। অনুষ্ঠানটি যন্ত্রানুষঙ্গে ছিলেন সমীরণ চক্রবর্তী, প্রীতম দত্ত সজীব এবং নেপাল ভাস্কর। সঙ্গীত পরিচালনায় সুপ্রিয়া মিশ্র, ইপা বড়ুয়া। নৃত্য পরিচালনায় নাজিয়া আক্তার চৌধুরী, দ্বীপ দত্ত আকাশ ও প্রদীপ নাহা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিশিতা দাশ রাত্রি।
বাউল ও তৃণমূল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে বাউল ও তৃণমূল শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেছেন বাউল জালাল নুরী, শেখ জাহাঙ্গীর ও ফয়সাল ফকির, আজিজুল খান (ঢোলবাদক) ও জব্বার আহমেদ (বাঁশি), সেলিম মিঞা, সুমন বাপ্পি, সুনির্মল, সারজান, নৃত্য পরিবেশন করে দ্বীপ দত্ত আকাশ ও তার দল। অন্যান্য শিল্পীদের মাঝে ছিলেন রাজু রায়, সুরঞ্জিত কুমার পাল, রথীন্দ্র বিশ্বাস, দেবযানী রায়, অনুরাধা রায়।

শেষদিনে ২৫ নভেম্বর বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণ শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন সুনীতি সিনহা ও হ্যাপী রানী দাস।
আইনিউজ/এসডি
আইনিউজে মৌলভীবাজারের বিভিন্ন ভিডিও খবর
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























