ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:৪০, ২৭ নভেম্বর ২০২১

কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান শুরু হয়েছে। এ সময় টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ছিল। তবে পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি পরীক্ষার্থীরা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় কমলগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আরও পড়ুন-  পঞ্চম ধাপে মৌলভীবাজারের যেসব ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

টিকা গ্রহণ করে শিক্ষার্থী নাজমিন বলেন, ‘টিকা গ্রহণ করে নিজেকে আজ সুরক্ষিত মনে করছি। আমার সঙ্গে আমার সহপাঠীরাও টিকা গ্রহণ করেছে। টিকা দেওয়ার ব্যবস্থা করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন- মৌলভীবাজারে আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী

শিক্ষার্থী আঁখি সুলতানা বলেন, ‘টিকা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুব ভালো লাগছে।এছাড়াও টিকা নেওয়ার পর কোনো রকম কোন সমস্যা হয় নাই।’ 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘সব মিলিয়ে প্রায় আড়াই হাজার এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান করা হবে। শনিবার প্রথম দিনে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় ও শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর ১২০০ শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।  রোববার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও সুজা মেমোরিয়াল কলেজের পরিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।’

আরও পড়ুন- মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী যারা (নামসহ তালিকা)

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় মোট ১৩ হাজার ৭০০ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এদের প্রত্যেককে আগামী ২৯ নভেম্বরের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন নাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়