ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:২৬, ৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:২৮, ৭ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে গৃহহীন পরিবারকে পাকাঘর দিলো যুবলীগ (ভিডিও)

মৌলভীবাজারে যুবলীগের উদ্যোগে দুটি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ ঘরগুলো দেয়া হয়।

প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা। ঘর পেয়েছেন মৌলভীবাজার শহরের দর্জিরমহলের গৃহহীন মো. ওয়াকিব খান ও সদর উপজেলার নিতেশ্বর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হাজেরা বেগম।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে দুটি ঘরের চাবি হস্তান্তর করেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ যুবলীগ নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী ফহিম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, আইন বিষয়ক সম্পাতক অ্যাডভোকেট সঞ্জয় বিশ্বাস, ত্রাণ বিষয়ক সম্পাদক সঞ্জিত দাশ।

আগামীকাল বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এ ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিস্তারিত ভিডিওতে-

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়