ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

জীবন পাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৯:২৭, ৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:২৭, ৪ জানুয়ারি ২০২২

‘৫ বছর পরে প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তিটা সেই প্রার্থীকেই ভোগ করতে হয়’

শ্রীমঙ্গলে ৫ জানুয়ারি ইউপি নির্বাচন। ছবি- জীবন পাল

শ্রীমঙ্গলে ৫ জানুয়ারি ইউপি নির্বাচন। ছবি- জীবন পাল

যদি প্রশ্ন করা হয়, কেমন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান? তখন একজনের থেকে অন্যজনের পছন্দের তালিকার মত উত্তরটাও ভিন্ন হওয়াটা স্বাভাবিক। শ্রীমঙ্গলের ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এরকম প্রশ্ন করা হলে বাসিন্দাদের একেকজনের উত্তরটা ছিল একেকরকম।

২ নং ওয়ার্ডের বাসিন্দা নিপেন বোনার্জী মনে করেন, যারা এলাকা ও এলাকার মানুষের জন্য কাজ করবে, সেরকম মানুষ নির্বাচত হোক। যারা কিনা মন থেকে সমাজ নিয়ে ভাবে, সমাজের উন্নয়ন চাই । যে মানুষটা নির্বাচিত হলে চা শ্রমিক সন্তানদের শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব দেবে সেরকম চিন্তার মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

এই ওয়ার্ডের ভোটার ফণি বুনার্জীর মতে, বয়সের  দিক দিয়ে প্রায় ৪০ অতিক্রম করে ফেলেছি। বুঝ ক্ষমতার পর থেকে এই এলাকার অনেক মেম্বারকে অদবদল হতে দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো মেম্বার অদলবদল হলেও এতটা বছরে এলাকার কোন পরিবর্তন আমার চোখে পড়েনি। এটা নিয়ে যদি বলা হয় আমার চোখে সমস্যা।  তাহলে আমি বলবো আমার পুরো এলাকার মানুষের হয়তো চোখে সমস্যা হওয়ার কথা নয়। 

তাই বলবো, ভোটের পরে যে জনপ্রতিনিধিকে আর বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায় না,সেরকম জনপ্রতিনিধিকে আমরা আর চাই না। যে মানুষটি ভোটের পরেও মানুষের দ্বারে দ্বারে ঘুরে জনগণের সমস্যাগুলো শুনবে,জানবে তারপর গুরুত্ব সহকারে সেসব সমস্যা সমাধান করবে সেরকম একজন জনপ্রতিনিধিকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আর সেরকম চিন্তাধারার প্রার্থীকে আমি মন থেকে সমর্থন করি।

চা শ্রমিক দুলাল তাঁতীর মতে, একজন ভাল মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। যে কিনা আমাদের মত গরীব, অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করবে। শেষ বয়সী অসহায় হয়ে পড়া বয়স্ক মানুষদের ভাতা কার্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে করে দিবে। যাতে করে বয়স্ক মানুষটিকে ওই বয়সে আশা দিয়ে ঝুলিয়ে রাখা না হয় আরকি। সেসব দিক বিবেচনায় আমরা আমাদের এলাকার এরকম একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।

নতুন ভোটার প্রনামিকা তাতী বৃষ্টি'র মতে, জনগণ যাকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করতে পারে তাকেই নিজের মূল্যবান ভোটটি দিয়ে নির্বাচিত করে থাকেন। সেজন্য যে প্রার্থীই বিজয়ী হোক না কেন, জনগণের সাথে তার একটা ভাল সম্পর্ক তৈরি করা উচিত। দায়িত্ব সহকারে যে মানুষটি দায়িত্ব পালনে অবহেলা করেনা,সেরকম মানুষের উপর কিন্তু আস্থা,ভরসা থাকে সকলের। সেজন্য প্রত্যেক জনপ্রতিনিধিদের উচিত ভোটের পরে জনগণের আস্থা ও ভরসাটা ধরে রাখা। প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমি আশাবাদী নির্বাচিত প্রার্থী নারীদের নিয়ে কাজ করবে। ইভটিজিং রোধে ব্যবস্থা গ্রহণ করবে। সবাইকে সমান চোখে মূল্যায়ন করবে। উচ্চ শিক্ষায় আগ্রহ তৈরি করতে চা শ্রমিক সন্তানদের কোচিং করার  ব্যবস্থা করে দিতে হবে। সেই সাথে গরীব শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা প্রদান করে পড়াশোনা চালিয়ে যাবার জন্য সাপোর্ট দেবার মত একটা প্লাটফর্ম তৈরি করতে হবে।

সরদার অশোক কুমার ব্যানার্জী মনে করেন, প্রতিশ্রুতি দেওয়াটা যতটা সহজ তা রক্ষা করাটা কিন্তু ততটা সহজ নয়। তাই প্রতিশ্রুতি দেবার আগে প্রার্থীদের ১০ বার চিন্তা করা উচিত। নয়তো ৫ বছর পরে এই প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তিটা সেই প্রার্থীকেই ভোগ করতে হবে। অসহায় মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে ৫ বছর ক্ষমতার অপব্যবহার করাটা যতটা সহজ, ক্ষমতা ধরে রাখাটা কিন্তু তার থেকে বহুগুণ কঠিন। তাই বলবো, মানুষের ভালবাসা, সম্মান অর্জন করতে হলে মানুষের জন্য মন থেকে কাজ করতে হবে। এতে করে মৃত্যুর পরেও মানুষের মনে জায়গা করে বেঁচে থাকা যায়।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের এই ২ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬৪৮ জন।। যার মধ্যে মহিলা ভোটার ১৮১৩ জন। পুরুষ ভোটার ১৮৩৫ জন।

এবারের নির্বাচনে ২ নং ওয়ার্ডে  মেম্বার পদপ্রার্থী ৮ জন। মেম্বার পদপ্রার্থীরা হলেন, সেলিম আহমেদ (টিউবওয়েল মার্কা), সুমন কুমার তাঁতী ( ফুটবল মার্কা), রঞ্জিত তাঁতী (ভ্যানগাড়ি মার্কা), রুপেশ কুমার তাঁতী (তালা মার্কা), জিতু গোয়ালা (মোরগ মার্কা), অলিন তাঁতী (আপেল মার্কা), রুদন তাঁতী (ক্রিকেট ব্যাট মার্কা) এবং অল কুমার ভীম (বৈদ্যুতিক পাখা মার্কা)।

আইনিউজ/জীবন পাল/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়