সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ৭ জুলাই ২০২০
মেরামত শেষে খুলেছে শেরপুর সেতু
জরুরী মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু চারদিনের জন্য বন্ধ ছিল।
মেরামত কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। ফলে সেই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য গত ৩ জুলাই থেকে মোট ৪ দিন যান চলাচল বন্ধ ছিল। এই চার দিনে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত করা হয়।
তিনি জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ীই আজ সকাল ৬টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























