ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৮, ৮ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৯, ৮ জুলাই ২০২০

নিখোঁজের এক বছর পর ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গত এক বছর ধরে নিখোঁজ আছেন সিলেটের বিয়ানীবাজারের এক ব্যবসায়ী। মঙ্গলবার পুকুড়পাড়ে গর্ত থেকে নিখোঁজ সেই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিখোঁজ ব্যবসায়ী কামাল হোসেন (৪০) কে খুনের পর লাশ গুম করতে ঘাতকরা একটি পুকুড়পাড়ে গর্ত করে তার লাশ পুঁতে রাখে বলে।

তবে যে বাড়ির পুকুর পাড় থেকে কঙ্কাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেন না। তার থাকেন একই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে।

জানা যায়, ব্যবসায়ী কামাল হোসন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। তবে তার কোন সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় নিয়ামত মামলা করেন।

এ মামলার তদন্তে উঠে আসে দোকান কর্মচারি আমির আলী ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আমির আলীও পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে সোমবার দোকানের কর্মচারি আমির আলীকে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়। 

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, আটক আমির আমাদের সন্দেহের তালিকায় ছিল। পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল হক তাকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়