ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ৮ জুলাই ২০২০

চিকিৎসকসহ সিলেটে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

সিলেটে চিকিৎসকসহ আরও ৩৪ জন করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শনাক্ত করা হয়েছে। নতুনদের মধ্যে ৬ জন চিকিৎসক আছেন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে যে সিলেট সদর ও মহানগর এলাকার ২৮ জন, কানাইঘাটে ১ জন, গোয়াইনঘাটে ১ জন, গোলাপগঞ্জে ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। বর্তমানে সিলেট জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়