ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ৮ জুলাই ২০২০

বিশ্বনাথে ৪৫ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

সিলেটের বিশ্বনাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ২০১৯-২০’র আওতায় ৪৫ দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রায় ৪ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে এইসকল সেলাই মেশিন ক্রয় করা হয়েছে।

বুধবার (০৮জুলাই) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়