ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ৯ জুলাই ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত ছাড়াল সাড়ে পাঁচ হাজার

সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, হবিগঞ্জে ২৮ জন, সুনামগঞ্জে ২০ জন ও মৌলভীবাজারে ৩৩ জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮১ জনে।

বুধবার সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। ফলে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭৩ জনে। 

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর ও মহানগর এলাকার ২৮ জন, কানাইঘাটে ১ জন, গোয়াইনঘাটে ১ জন, গোলাপগঞ্জে ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রয়েছেন।

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৩৮ জনে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারে নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের সদর উপজেলায় ৭ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১৬ জন আক্রান্ত রয়েছেন। মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০৮ জনের।

হবিগঞ্জে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২৮ জনের করোনা শনাক্ত হয় বলে জানান হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিসুর রহমান উজ্জ্বল।

এদের মধ্যে সদর উপজেলার ১৫ জন, নবীগঞ্জের ৬ জন, মাধবপুরের ৩ জন, বাহুবলের ২ জন এবং চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার একজন করে রোগী রয়েছেন। হবিগঞ্জে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৮৬২ জনের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়